জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মুসলিম ব্রাদারহুডের নতুন নেতৃত্বের ঘোষণা

 




মিশরের মুসলিম ব্রাদারহুড দলটি নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে। দলটি বহির্বিশ্ব থেকে পরিচালনার জন্য নতুন কমিটির ঘোষণা আসে। এছাড়া ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা মুহাম্মাদ ইজ্জাত গ্রেপ্তার হওয়ায় ইবরাহিম মুনিরকে প্রধান নেতা হিসেবে ঘোষণা দেয় দলটি।


গত বুধবার (১৬ সেপ্টেম্বর) মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র তালাত ফাহমি এ ঘোষণা দেন। এরপর দলটির বর্তমান প্রধান নেতা ইবরাহিম মুনির এক বিবৃতিতে দলের উন্নয়নের জন্য দলটির পরিচালনা পরিষদকে সমাপ্তি ঘোষণা দেন। দলটির নতুন কমিটি মিশরের বাহির থেকে দলের উন্নয়ন ও পরিধি সম্প্রাসরণের জন্য কাজ করবে।


এর আগে গত সোমবার ১৪ সেপ্টেম্বর মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র তালাত ফাহমি দলটির নতুন নেতা হিসেবে ইবরাহিম মুনিরের নাম ঘোষণা দেন।


১৯২৮ সালে মিশরে মুসলিম ব্রাদারহুড গঠিত হয়। ইসলামী ভাবাদর্শ লালন করে দলটি মিশরে রাজনীতি, সামাজিক, শিক্ষা ও আধ্যাত্মিক জগতে ব্যাপক কাজ করে। ২০১৩ সালের জুলাই মাস থেকে দলটি মিশরে নিষিদ্ধ হয় এবং দলটির অধিকাংশ নেতারা বর্তমানে জেলবন্দী আছেন।


সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্যসমূহ