পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

টিকটকের ফিচার এখন ইউটিউবে

 




ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব নিয়ে এসেছে টিকটকের মতো ভিডিও ফিচার। শর্টস নামে এ ফিচারটির মাধ্যমে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও বানানো যাবে। 

ব্যাকগ্রাউন্ড টিউন হিসেবে এতে ইউটিউবের লাইসেন্সপ্রাপ্ত মিউজিক যুক্ত করা যাবে। ভিডিওর সময় দেখা যাবে টাইমার ও কাউন্টডাউন। চাইলে নিয়ন্ত্রণ করা যাবে রেকর্ডিং স্পিড। কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও বানানোরও সুযোগ থাকবে। 

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটিতে মাসে ২০০ কোটি ব্যবহারকারী প্রবেশ করে। তাই নতুন প্রজন্মের মোবাইল কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি আরও বড় করতে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তারা। 

আপাতত শুধু ভারতে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও ফিচারটি ব্যবহার করা যাবে। গত আগস্টে টিকটকের বিকল্প হিসেবে রিলস নামের একটি ফিচার উন্মুক্ত করে ইনস্টাগ্রাম।

মন্তব্যসমূহ