পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

‘ফেসবুক ক্যাম্পাস’ শিক্ষার্থীদের জন্য ফেসবুকের নতুন ফিচার

 





শিক্ষার্থীদের জন্য ‘ফেসবুক ক্যাম্পাস’ নামে নতুন একটি সেকশন চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এ ঘোষণা অনুযায়ী, কলেজ ই-মেইল অ্যাড্রেস ও স্নাতকের শিক্ষাবর্ষ ব্যবহার করে সম্পূর্ণ আলাদা একটি প্রোফাইল তৈরি করতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ ও সংযোগ স্থাপণ করতে পারবে তারা।


ফেসবুক ক্যাম্পাসে আরও থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক আলাদা নিউজফিড, যা বিভাগ ও অনুষদ ভেদে ভিন্ন হবে। শুধু তাই নয়, এখানে কেবল বিভাগ বা অনুষদের শিক্ষার্থীদের জন্য নিজেরাই একটি ইভেন্ট খুলতে পারবেন। যেখানে অন্যকেউ প্রবেশ করতে পারবেনা। থাকছে ‘ক্যাম্পাস চ্যাট’ নামে রিয়েল টাইম চ্যাটের সুবিধাও।


বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চলছে অনলাইনে। তাই শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো ধরনের তথ্য আদান প্রদানের লক্ষ্যেই মূলত ‘ফেসবুক ক্যাম্পাস’ ফিচারটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ