জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়: কাদের



 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। কাউকে ছাড় দেয়া হবে না।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


কাদের বলেন, সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।


সেতুমন্ত্রী বলেন, উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো।


তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সাথে। নিজের দলের কর্মীদের অপকর্মেরও ছাড় দেয় না সরকার।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সে সময় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আরও পড়ূনঃ এমসি কলেজে গণধর্ষণ: প্রধান আসামি সাইফুরসহ দু’জন গ্রেফতার


এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল। বিএনপি এবং জিয়াউর রহমানের কুকীর্তি জাতির সামনে উন্মোচিত করতে হবে।


মন্তব্যসমূহ