জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ধর্ষকদের সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ

 





সিলেটের এমসি কলেজের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্ষকদের আদালতের/ বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত। 


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 


হানিফ বলেন, অপরাধীদের অপরাধকে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে।


দুর্নীতি এবং নারী নির্যাতনের মহামারি চলছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে হানিফ বলেন, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। দুর্নীতিবাজদের পক্ষে বিএনপির অবস্থান।



হানিফ বলেন, দেশের জন্য, জনগণের জন্য যা বলেন তা করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীর বিচারে কোনো বাধা শেখ হাসিনাকে দমাতে পারে নাই।


মন্তব্যসমূহ