জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের হামলায় ২৮ পুলিশ নিহত

 




আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। খবর আলজাজিরার।


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জেলাটি বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর বিদ্রোহীরা তাদেরকে হত্যা করে। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।


উরুজগান প্রদেশের গিজাব জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে।


উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পণ করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু অস্ত্র কেড়ে নেয়ার পর তাদের হত্যা করেছে তালেবান। প্রাদেশিক পরিষদ প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই এ হত্যাযজ্ঞের খবর নিশ্চিত করে বলেন, সেখানে প্রচণ্ড লড়াই চলছে। এসব পুলিশ সদস্যকে আত্মসমর্পণের আগে না পরে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বারেকজাই কিছু বলেননি।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।


এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মন্তব্যসমূহ