জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আবারো সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন

 




ইহুদিবাদী ইসরাইলের দখলদার বাহিনী আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটের সময় ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ওই আগ্রাসন চালায়।


সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হন। 


সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি বেশকিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।


২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলায় করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র তাকাফিরি সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরাইল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরাইল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।#


পার্সটুডে

মন্তব্যসমূহ