ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

ঝগড়া করেন না স্বামী, বেশি শান্তশিষ্ট তাই ডিভোর্স চাইলেন স্ত্রী!



স্বামী ঝগড়া করেন না। ভুল হলে ক্ষমা করে দেন। মাঝে মাঝে রান্না করে স্ত্রীকে খাওয়ান। একটু বেশিই শান্তশিষ্ট। আর এজন্যই ডিভোর্স চেয়েছেন স্ত্রী! এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলায়। আনন্দবাজার।


জানা যায়, ১৮ মাস হয়েছে ওই দম্পতির বিয়ের। এর মধ্যেই স্বামীর অতিরিক্ত ভালবাসায় ‘অতিষ্ঠ’ হয়ে শরিয়া আদালতে ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী!।


আদালতে স্ত্রী বলেন, আমার স্বামী আমার উপরে কখনও চিৎকার করেন না। বিরক্ত হন না। কখনও কখনও তিনি আমার জন্য রান্না করেন। বাড়ির কাজেও আমাকে সাহায্য করেন। আমি কোনও ভুল করলেও আমার স্বামী আমাকে সব সময় ক্ষমা করে দেন। আমি তর্ক-ঝগড়া করতে চাই। কিন্তু তিনি কখনও আমার সঙ্গে ঝগড়া করেন না। আমি এমন দাম্পত্য চাই না। এমন পরিবেশে আমার দমবন্ধ হয়ে আসছে। তাই আমি স্বামীর থেকে আলাদা হতে চাই।


পরে অবশ্য স্ত্রীর এমন আবেদন খারিজ করে দেন আদালত।


এরপরও থেমে থাকেননি স্ত্রী তিনি। একই আবেদন নিয়ে ওই স্ত্রী যান স্থানীয় পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতও জানিয়েছে এই বিষয়ের নিষ্পত্তি তাদের পক্ষেও করা সম্ভব নয়।

মন্তব্যসমূহ