জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ফিলিপিন্স, ৫ সেনা সদস্যসহ নিহত ১০

 



ফিলিপিন্সে ভয়াবহ বিস্ফোরণে দেশটির ৫ সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও ৪ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।


আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের রাজধানী শহর জোলোতে সোমবার স্থানীয় সময় দুপুরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয় সিনেটর গর্ডন জানান, ইম্প্রভিলাইজড ডিভাইসসহ বিস্ফোরক বোঝাই একটি মোটরসাইকেল একটি সামরিক ট্রাকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়।


আলজাজিরা আরও জানায়, যখন পুলিশ এসে বিস্ফোরণের স্থল ঘিরে রেখেছিল তখন আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় টিভি চ্যানেলের ছবিতে ওই সামরিক গাড়ির পাশের রাস্তায় ধ্বংসাবশেষ এবং লাশ পড়ে থাকতে দেখা গেছে।


এদিকে এক বিবৃতিতে ফিলিপিন্স পুলিশ প্রধান জেনারেল আর্কি ফ্রান্সিসকো গ্যাম্বোয়া জানান, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের চরম শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।


এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও ফিলিপিন্সের জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের দিকে আঙ্গুল তুলছে দেশটির সরকার। এর আগে ২০১৯ সালে এই শহরে একটি ক্যাথলিক গির্জার ভিতরে বিস্ফোরণের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ