হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

কাশ্মীরে আশুরার তাজিয়া মিছিলে ছররা গুলি, আহত ৪০

 




অধিকৃত কাশ্মীরে পবিত্র মুহাররম মাসের তাজিয়া মিছিলে বাধা দিয়েছে ভারতীয় বাহিনী।


আশুরা উপলক্ষে বের করা একটি শোক মিছিলে চালানো ছররা গুলিতে ৪০ জন আহত হওয়ার খবর এসেছে।


কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল।


শত শত মানুষের এই শোক পদযাত্রায় ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে।


সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।


তবে পুলিশ বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।


শ্রী নগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।


মন্তব্যসমূহ