জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মিশরের সিনাইয়ে সামরিক অভিযান, নিহত ৭৩ জঙ্গি

 




মিসরের সিনাইয়ে দেশটির সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ৭৩ জঙ্গি নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও হতাহত হয়েছেন। রোববার মিসরের সেনাবাহিনী জানায়, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই অভিযানে ৭৩ জঙ্গি নিহত হয়।


বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত বা আহত হয়েছে। গত ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।


সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারায়।


এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।

মন্তব্যসমূহ