জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শক্তিশালী হ্যারিকেনের আঘাতে নিহত ৬, বিপর্যস্ত মানুষ



প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। এতে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় ২৮ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ইসাইয়াস মঙ্গলবারে (০৪ আগস্ট) দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে।

মাত্র আধঘণ্টার ঘূর্ণিঝড়। হারিকেন ইসাইয়াস তাণ্ডব চালিয়ে গেছে নিউইয়র্কে। বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। কোথাও কোথাও ঘর-বাড়িও ভেঙে পড়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে নর্থ ক্যারোলাইনায় দুজন, মেরিল্যান্ডে একজন ও নিউইয়র্ক শহরের ব্রায়ার উডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চল ও বাহামায় ঘূর্ণিঝড়ে মারা যায় আরও দুজন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

নিউইয়র্কে ঘূর্ণিঝড় ইসাইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল। পূর্ব উপকূলীয় অঞ্চলের অন্তত আটটি অঙ্গরাজ্যের ২৮ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বাংলাদেশিরাও।

ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। ঘরবন্দীও হয়ে পড়েছে অনেক মানুষ। নিউজার্সি ট্রানজিটসহ কিছু স্থানে রেলযোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় ইসাইয়াস এর তাণ্ডবে ক্ষতি অল্পের উপর দিয়ে হলেও করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য তা বাড়তি বিপর্যয় ডেকে এনেছে। এ অবস্থায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনী সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

মন্তব্যসমূহ