পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ঘুড়ির টানে আকাশে উড়ে গেল শিশু, ভয়ংকর দৃশ্য (ভিডিও)

 




আকাশে ঘুড়ি উড়ানোতে মানুষের আগ্রহের শেষ নেই। আয়োজন করা হয় ঘুড়ি উৎসব। ঘুড়ি উড়াতে গিয়ে দুঘর্টনাও কম ঘটে না। এবার তাইওয়ানের একটি ঘুড়ি উৎসবে এক ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়েছেন উপস্থিত দশর্করা। তিন বছরের শিশু ঘুড়ির টানে আকাশে উড়ছে। ঘুড়ির টানে নাটাই ধরে থাকা শিশুটিকে উড়তে দেখে উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে কিছুই করতে পারেনি। শুধু দৃশ্যটি অবাক হয়ে দেখছিল।

রোববার (৩০ আগস্ট) ঘটনাটি ঘটেছে তাইওয়ানের উপকূলবর্তী এলাকা নানলিয়াওয়ে ঘুড়ি উৎসবের সময়। উপস্থিত জনতা সেই ঘটনার ভিডিও ধারণ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।


ভিডিটিতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক অনেকেই সেই ঘুড়িটি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। তবে কিছু সময় ধরে ওই শিশু ঘুড়ির নাটাই ধরে উড়ে থাকে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত শিশুটি স্বাভাবিক অবস্থায় মাটিতে নামতে পেরেছে। তার শারীরিক কোনো ক্ষতি হয়নি।


ঘুড়ির কারণে এর আগেও বহু জায়গায় বিপজ্জনক ঘটনা ঘটেছে। গত বছর চীনের এক ব্যক্তির হাতের তিনটি আঙুল কেটে পড়ে গেছে ঘুড়ির সুতা লেগে। হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে, নিজের ঘুড়ি শক্ত করে ধরে রাখতে চেয়েছিলেন ওই ব্যক্তি। 


সূত্র : দ্য ওয়েস্ট।

মন্তব্যসমূহ