জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি



নেপালের চীন সীমান্তের একটি এলাকায় অস্বাভাবিক ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১৮ জনের প্রাণহানি এবং ২১ জন নিখোঁজ হয়েছে। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে।


সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু।


স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।


জানানো হয়েছে, নেপালে এ ধরনের আরো ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন। পাহাড়ি এই এলাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

মন্তব্যসমূহ