জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিনহা হত্যা মামলা: ৩ আসামির আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

 


অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১৩ আসামিই এখন র‍্যাব হেফাজতে। এদিকে পুলিশের করা মামলায় সাক্ষ্য দেয়া ৩ জনের আবারও ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


সকালে পুলিশের করা মামলায় ভুয়া তিন স্বাক্ষীকে কক্সবাজার আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড চায় র‍্যাব। আদালত চারদিন করে রিমান্ড দেন। এই তিন সাক্ষী হলেন, নুরুল আমিন, মো আয়াছ ও নিজামউদ্দিন।


অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএন এর তিন সদস্যের রিমান্ড চলছে।


এরআগে গতকাল প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইনন্সেপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মন্তব্যসমূহ