জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

ক্যালিফোর্নিয়ার দাবানলে ৫ জনের মৃত্যু

 



যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াজুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া ডজনখানেক দাবানলে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৩ বেসামরিক লোক ও ফায়ারফাইটার আহত হয়েছেন।


এপির প্রতিবেদন অনুযায়ী, নজিরহীন বজ্রপাতের কারণে এ দাবানলের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।


রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের উপপরিচালক ড্যানিয়েল বারলেন্ট জানান, আগুনে ঘরবাড়িসহ ১৭৫ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং আরও ৫০ হাজারটি হুমকির মুখে রয়েছে।


কমপক্ষে দুজন লোক নিখোঁজ রয়েছেন। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ে কেন্দ্রীয় উপকূল ও সানফ্রান্সিসকোর আকাশ ঢেকে গেছে।


রাজ্যের গভর্নর গেভিন নিউসম বনের কাছে একটি উদ্ধারকেন্দ্র পরিদর্শন শেষে এক ভিডিও বার্তায় এ দাবানলগুলোকে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন।


দাবানলগুলো মূলত উত্তর ক্যালিফোর্নিয়ায় সক্রিয় রয়েছে। সেখানে গ্রাস করে নিয়েছে প্রায় ১২৫০ বর্গকিলোমিটার ঘাসের জমি, গ্রামীণ এলাকা, গিরিখাত ও সানফ্রান্সিসকোর আশপাশের ঘন বন। ইউএনবি

মন্তব্যসমূহ