জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চীনে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯

 





চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকার জন্মদিনের অনুষ্ঠান চলাকালে একটি দুই তলা রেস্টুরেন্ট ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বাড়েনি তবে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এবিসি নিউজ’র। 


গতকাল শনিবার রেস্টুরেন্টটির ভবন ধসে পড়ে। আজ রোববার উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত কয়েক ডজন মানুষ যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। 


ভবন ধসের কারণ এখনো জানা যায়নি বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 


উল্লেখ্য, চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। সে সময় আহত হন আরও ৪২ জন।

মন্তব্যসমূহ