গণহত্যায় জড়িত হয়ে ক্ষমা না চাইলে রাজনীতিতে ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত এবং এসব অপকর্মের জন্য যাদের কোনো অনুশোচনা নেই, দেশের মানুষ তাঁদের রাজনীতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন ও পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশে বসে ষড়যন্ত্র বরদাশত নয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে একটি নির্দিষ্ট চক্রান্তকারী গোষ্ঠী বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং তাদের এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় কোনো কাজ হবে না বলে তিনি জোর দাবি করেন। অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী, অথচ এখনও পর্যন্ত এসব অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।" অনুষ্ঠানে স...

লেবাননের বিস্ফোরণে নিহত ১৫, গুরুতর আহত অনেক (ছবি সংবাদ)



লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বিস্ফোরণের ভয়াবহতায় এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দুর্ঘটনাকবলিত এলাকায় উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্যের গুদাম রয়েছে বলে জানা গেছে।


এর আগে বৈরুতে ২০০৫ সালে একটি বিস্ফোরণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিহত হন। আজকের হামলাকে সেই সময়ের হামলার চেয়েও ভয়াবহ বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।


মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর লেখা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) পর্যন্ত ঘটনাস্থলে ভয়াবহ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের করা সরাসরি সম্প্রচারে।


ঘটনায় আহত এক ব্যক্তি রয়টার্সকে জানান, ‘আমি জানি না কি হয়েছে। আমি মাছ ধরছিলাম এরই মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় গোটা আকাশ। আমি আহত হয়েছি।’


কয়েকদিন আগে লেবানন ও ইসরায়েলের বিরোধপূর্ণ দক্ষিণ লেবাননের শেবা ফার্মস সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। ইসরায়েল শীর্ষ সংবাদ মাধ্যম হারেৎজ এটিকে হিজবুল্লাহ কর্তৃক হামলা বলে উল্লেখ করে। এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, গত সপ্তাহে সিরিয়ায় সদস্য আলী কামেল মোহসিনকে বিমান হামলার মাধ্যমে হত্যা করে ইসরাইল।


এ ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে তাদের হিসাব-নিকাশ করতে দেন। ওই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে কঠিন পরিণতির হুমকি দেন। এতে আক্রমণাত্মক অবস্থান নেয় ইসরায়েল। এসব বিষয়ে যখন দু’দেশের সম্পর্ক ফের যুদ্ধাবস্থার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন লেবাননের অভ্যন্তরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে এ খবর লেখা পর্যন্ত কোনো পক্ষ কাউকে দায়ী করা বা কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।


উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতের এ এলাকাতেই ২০০৫ সালে এক বোমা হামলায় প্রাণ হারান সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরি। সেই  সময় বিস্ফোরণে হারিরির দেহরক্ষীসহ নিহত হন আরো নয় জন। বিস্ফোরণে আশপাশের বিল্ডিং-এর গুরুতর ক্ষতি হয়। হারিরির গাড়ির কনভয় যাচ্ছিল বৈরুতের পশ্চিমে সেন্ট জর্জ হোটেলের কাছ দিয়ে৷ বোমা ফাটে তখনই। প্রাক্তন লেবানিজ প্রধানমন্ত্রী হারিরিকে সঙ্গে সঙ্গে বৈরুতের আমেরিকান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে সমবেত হন শোকার্ত বহু মানুষ।


গাড়ি বোমার প্রচণ্ড বিস্ফোরণে এক মিটার গভীর এক ফাটল তৈরি হয় রাস্তায়। কাছাকাছি অবস্থিত একাধিক ভবনের প্রাচীর পুরোপুরি ভেঙে যায়। শহরের ঐ অংশে বহু ব্যাংক আর হোটেল অবস্থিত। আগুনের গনগনে শিখার কারণে জ্বলন্ত গাড়ির ভেতর থেকে হতাহতদের সঙ্গে সঙ্গে বের করে আনা সম্ভব হয় নি৷ অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার ওপর। লেবানিজ রেডক্রসের কর্মীরা আহতদের সাহায্য করতে এগিয়ে আসে। বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

লেবাননে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্থায়ী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ওই দেশের রাজনীতির ওপর ব্যাপক প্রভাব রাখেন রাফিক হারিরি৷ 

মন্তব্যসমূহ