নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

 



যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার।  মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।


ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদোলু জানিয়েছে, ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেন, ‘আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, তার একটি হলো যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। 


তবে ২৭০ বিলিয়ন ডলারের এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়।'


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরাইল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পালটা হামলা চালায়। এরপর গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।


এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় ২১ ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

মন্তব্যসমূহ