নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠেছে লেবাননের রাজধানী



লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে এবং এর প্রচণ্ডতায় পুরো বৈরুত শহর কেঁপে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে বহু ঘর-বাড়ির জানালা ভেঙে পড়ে এবং শত শত মানুষ আহত হয়েছে। বিস্ফোরণস্থলের লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেছেন তা নিরপেক্ষভাবে যাচাই করা যায় নি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে- ব্যাপক মাত্রায় ধোঁয়ার কুন্ডুলি উঠছে।    

অসমর্থিত খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী সা’দ হারিরির বাড়ির কাছে দ্বিতীয়দফা বিস্ফোরণ ঘটেছে তবে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি জানিয়েছে, সা’দ হারিরি অক্ষত আছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বৈরুত বন্দর এলাকার এ বিস্ফোরণে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। আমেরিকা বলেছে, তারা বিস্ফোরণের ঘটনা জানে এবং ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।#

পার্সটুডে

মন্তব্যসমূহ