গণহত্যায় জড়িত হয়ে ক্ষমা না চাইলে রাজনীতিতে ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত এবং এসব অপকর্মের জন্য যাদের কোনো অনুশোচনা নেই, দেশের মানুষ তাঁদের রাজনীতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন ও পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশে বসে ষড়যন্ত্র বরদাশত নয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে একটি নির্দিষ্ট চক্রান্তকারী গোষ্ঠী বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং তাদের এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় কোনো কাজ হবে না বলে তিনি জোর দাবি করেন। অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী, অথচ এখনও পর্যন্ত এসব অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।" অনুষ্ঠানে স...

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২২০



লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২২০ জনে দাঁড়িয়ে।


মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় আরও ১১০ জন নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরা ও ফক্স নিউজের।


এদিকে বৈরুতে চলমান সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এলো।


এর আগে সোমবার মন্ত্রিপরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে।


রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের বিস্ফোরণের পর শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে এর আগে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেছেন।


বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।


বৈরুত বিস্ফোরণের পর হাজার হাজার ক্ষুব্ধ মানুষ শনিবার রাস্তায় নেমে আসেন। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়েন।

মন্তব্যসমূহ