জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কোরআন পোড়ানো নিয়ে উত্তপ্ত সুইডেন

 




কোরআন শরিফ পোড়ানোর জেরে ব্যাপক সহিংসতা হয়েছে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে।


শনিবার পুলিশ জানায়, শুক্রবার রাতের ওই বিক্ষোভে অংশ নেয় তিন শতাধিক মানুষ। এসময় পুলিশ ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চলে জ্বালাও-পোড়াও আর ঢিল ছোঁড়ার ঘটনা।


স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে বিকেলে অভিবাসী অধ্যুষিত একটি এলাকার কাছে কোরআন পোড়ায় একদল কট্টর ডানপন্থি। ঘটনাটির ভিডিও ধারণ করে অনলাইনেও প্রকাশ করা হয়। এ ঘটনায় ১৩ সন্দেহভাজনের মধ্যে পাঁচজনকে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে গ্রেফতারের কথা জানায় পুলিশ। যদিও পরে তাদের সবাইকেই ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ