হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চীনে রেস্তোরাঁ ধসে নিহত ১৩

 





চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ১৩ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে।


আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তুপের নিচ থেকে ১৩ জনের মরদেহ এবং অন্তত ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নেয়।


ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

মন্তব্যসমূহ