জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যেকোনো সময় আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু, চীনের কঠোর হুঁশিয়ারি

 




চীনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে যদি মার্কিন নৌ বাহিনী তাদের উসকানিমূলক তৎপরতা বন্ধ না করে তাহলে অনিচ্ছাকৃতভাবে যেকোনো সময় আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে।


চীনের সামরিক বাহিনী বলছে, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই উসকানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে।


চীনা পিপল'স লিবারেশন আর্মি বা পিএলএ'র মুখপাত্র কর্নেল লি হুয়ামিন জানিয়েছেন, আমেরিকার একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের পানিসীমায় ঢুকেছে। এরপর চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।


কর্নেল লি বলেন, “আমরা আমেরিকাকে এই ধরনের উসকানিমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানায় এবং যেকোনো ধরনের আকস্মিক সংঘর্ষ এড়ানোর জন্য তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার কথা বলব।”


দক্ষিণ চীন সাগরের শিশা দ্বীপপুঞ্জের কাছে সামরিক বাহিনী মহড়া চলছে। ওই এলাকায় আমেরিকার একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার গোপনে প্রবেশ করেছে। এ ঘটনাকে আমেরিকার তরফ থেকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে চীন। পার্সটুডে


মন্তব্যসমূহ