জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০

 





আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০-এ দাঁড়িয়েছে। গতকাল বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।


বন্যার তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় দেড় হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, ২৫০ ব্যক্তি আহত হয়েছে। প্রবল বৃষ্টি থেকে এই বন্যা শুরু হয়।


বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি। তিনি বলেন, “আমরা আশংকা করছি যে, অনেকেই এখনো পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছে।” তিনি বলেন, বন্যায় ক্ষয়-ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতি জটিল।


আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। সূত্র: পার্সটুডে

মন্তব্যসমূহ