জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জলপ্রপাতের পানি উঠছে উপরের দিকে (ভিডিও)

 

অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়া। জলপ্রপাত থেকে পানি স্বাভাবিক নিয়মেই নীচে পড়লেও এ জলপ্রপাতে ঘটছে ভিন্ন ঘটনা। সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার পানি নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল। খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবাক করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বিষয়টিতে বিস্মিত পুরো পৃথিবী। খবর আনন্দবাজার পত্রিকা’র। 


জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের পানি নীচে না পড়ে উপরে উঠছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘটনা ঘটে যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস সরাসরি জলপ্রপাতে ধাক্কা মারে। সেই বাতাসের বেগই জলকে নীচের দিকে নামতে বাধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানেই সেই ঘটনায় ঘটেছে।

মন্তব্যসমূহ