জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরানে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু



করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইরানে ২২৯ জন মারা গেছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৪ হাজার ৬৩৪ জন মারা গেছে। আর মোট সংক্রমণের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ জন।

করোনা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইরানে। লকডাউন উঠিয়ে নেয়ার পর থেকেই সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আনুমানিক আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজারের মৃত্যু হয়েছে। তিন থেকে সাড়ে তিন কোটির বেশি লোক করোনার ঝুঁকিতে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কোভিড-১৯ রোগের চিকিৎসা নিতে দুই লাখের বেশি লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শঙ্কা, আসছে মাসগুলোতে আরও দুই লাখ মানুষ হাসপাতালে যাবেন।

মন্তব্যসমূহ