হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২



ভারতের রাজধানীর দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে করোনায় আক্রান্ত ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কোয়ারেন্টাইন সেন্টার থেকেই দুই করোনা রোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোয়ারেন্টাইন সেন্টারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে এবং ওই দৃশ্য ধারণ করার অভিযোগে আরেকজনকেও আটক করা হয়েছে।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় যে, ভুক্তভোগী ওই কিশোরী এবং আটক হওয়া সবাই করোনায় আক্রান্ত। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পুলিশ কর্মকর্তা পরবিন্দর সিং বলেন, অভিযুক্তদের গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু তারা করোনা থেকে না সেরে উঠা পর্যন্ত তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দেখভাল করা হবে।

ভারতীয় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, কোয়ারেন্টাইন সেন্টারের শৌচাগারে এই ধর্ষণের ঘটনা ঘটেছে;। এই ঘটনা ভুক্তভোগী ওই কিশোরী প্রথমে তার পরিবারকে জানান। পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেন।

কোয়ারেন্টাইন সেন্টারে ধর্ষণের ঘটনা ভারতে এটি প্রথম না। এর আগেও গত সপ্তাহে মুম্বাইয়ের এক কোয়ারেন্টাইন সেন্টারে এক নারীকে ধর্ষন করা হয়। এছাড়া বিহারের পাটনায় আইসোলেশন ওয়ার্ডে এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করার ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ