হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নতুন ডিজি যোগদানের পরদিনই স্বাস্থ্যের ২৮ কর্মকর্তাকে বদলি



স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম গতকাল রোববার যোগদান করেন। এর পরদিনই আজ সোমবার বদলি করা হয়েছে অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ২৮ জন কর্মকর্তাকে।

যে ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক।

করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরো জোরালো করার জন্য তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ