হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

পাঁচ তলার জানালা দিয়ে ঝাঁপ দিল শিশু ! তারপর ? দেখুন রোমহর্ষক ভাইরাল ভিডিও



 বাচ্চাদের চোখে চোখে না রাখলেই তারা ঘটিয়ে ফেলতে পারে বড় অঘটন। বাচ্চাদের মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি খেলে । যেমন বড় অঘটন ঘটিয়ে ফেলল চিনের এই বছর পাঁচেকের শিশুটি।

তাঁর বাবা মা বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিল। শিশুটি জানালার ধারে বসে খেলছিল। হঠাৎ তার চোখ যায় জানালার দিকে। জানালাটি খোলা ছিল। সে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। পাঁচ তলার ওপরে জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে বাইতে থাকে সে। এই ঘটনা দেখে ফেলেন নীচে থাকা এক যুবক। সেই যুবকের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যায় শিশুটি।

যুবকটি কোথা থেকে একটা কম্বল জোগার করে নিয়ে আসে। কয়েকজন লোককেও ডেকে নেয়। তারা সকলে মিলে নীচে কম্বল পেতে ধরে। বাচ্চাটিকে লাফ দিতে বলে। ততক্ষণে বাচ্চাটি ভয় পেয়ে গেছে। সে ভয়েই ঝাপিয়ে পড়ে। লুফে নেন নীচে থাকা ওই যুবক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

মন্তব্যসমূহ