ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

করোনায় আবারও রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব



আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে দু’লাখ ৮৯ হাজারের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬০ লাখের মতো। শুক্রবারও ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪২ হাজারের কাছাকাছি।

এদিন ১১শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। রেকর্ড ৭৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ৪২ লাখ। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিলও। প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট মৃত্যু ৮৫ হাজারের বেশি।

মেক্সিকোতে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে; মোট আক্রান্ত সাড়ে ১৩ লাখ। মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজার। একদিনে প্রায় ৩শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান ও পেরু।

মন্তব্যসমূহ