তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা




জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। আজ শুক্রবার ভোরে নামাজ আদায়ের সময় এ হামলা করা হয়।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে প্রত্যাখান এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশে আজ সকালে হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা 'আল্লাহু আকবর' স্লোগান দিলে মসজিদের বাইরে অবস্থান নেওয়া ইসরায়েলি পুলিশের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে। সেখানে উপস্থিত মুসল্লিদের মারধর করে পুলিশ। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

এ হামলা প্রসঙ্গে ইসরায়েলি পুলিশ জানায়, মন্দির মাউন্টে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকশ উপাসক বিক্ষোভ মিছিল করেছিলেন। এ সময় তারা জাতীয় স্লোগান দিয়ে আইন লঙ্ঘন করলে পুলিশ বাহিনী মন্দির মাউন্টে আদেশ লঙ্ঘনকারীদের ছত্রভঙ্গ করে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করেছিল ইসরায়েল। এরপর ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে এটিকে স্ব-ঘোষিত ইহুদি রাষ্ট্রের 'চিরন্তন ও অবিভক্ত' রাজধানী হিসাবে ঘোষণা করে তারা।


আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এই অঞ্চলটিকে ইহুদিদের পবিত্র স্থান 'মন্দিরের উপত্যকা' বলে দাবি করে আসছে ইসরায়েল।

মন্তব্যসমূহ