পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মালগাড়ি লাইনচ্যুত, আগুন জ্বলল রেলব্রিজে (ভিডিওসহ)



লেকের উপর থাকা ব্রিজ দিয়ে যাচ্ছিল মালবাহী ট্রেন। ব্রিজের উপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় আগুন ধরে গেল ব্রিজে। তাছাড়া, ব্রিজের একাংশেরও ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।

যুক্তরাষ্ট্রের ফিনিস্কের শহরতলি এলাকায় রয়েছে টেম্পল টাউন লেক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার রেলব্রিজ দিয়ে যাওয়ার সময়ই সম্প্রতি লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার জেরে ব্রিজের একাংশ ভেঙে পড়ার পাশাপাশি আগুন ধরে যায় ব্রিজে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্রিজের একদিকে জ্বলছে আগুন। আর সেখান থেকে বেরনো ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক।

আগুন লাগার পর দমকলের বিশাল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের মুখপাত্র টিম ম্যাকমোহন জানিয়েছেন, ট্রেনের ১০টি কামরার মধ্যে আটটিতে আগুন লেগেছিল। মালগাড়ির সেই বগিতে বিভিন্ন রকম দাহ্য পদার্থও ছিল, যার জেরে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। ট্রেনের ক্রু-সদস্যরা গুরুতর আহত হলেও এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।

মন্তব্যসমূহ