জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলা; নিহত ৮



সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।  

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (রোববার) রাস আল-আইন শহরের একটি বাজারের কাছে বোমা হামলাটি হয়। হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। এর আগে গত ৫ জুন একই শহরের এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল যাতে দুটি শিশু নিহত হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইপিজি গেরিলাদেরকে দায়ী করেছে।  

দীর্ঘদিন ধরে হুমকি দেয়ার পর গত বছরের ৯ অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিরাট এলাকাজুড়ে অভিযান শুরু করে। ওয়াইপিজি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসেবে বিবেচনা করে।#

পার্সটুডে

মন্তব্যসমূহ