ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

মাস্ক না পরায় ভারতে ছাগল গ্রেপ্তার!



করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে ভারতের বিভিন্ন এলাকায় কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যে ও কেন্দ্রীয় সরকার। এরমধ্যে মাস্ক না পরায় একটি ছাগলকে ‘গ্রেপ্তার’ করে থানায় নিয়ে আসার ঘটনা আলোচিত হচ্ছে দেশটির সোশ্যাল মিডিয়ায়। বিচিত্র ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের বেকনগঞ্জ এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে একটি ছাগলকে নাকি ‘গ্রেপ্তার’ করেছে পুলিশ।

পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে রাস্তায় ঘুরতে তারা দেখেছিলেন। পুলিশ দেখেই ছাগলটিকে ফেলে ওই ছেলেটি পালয়ে যায়। আর সে কারণেই তারা ওই ছাগলটি নিয়ে থানাতে আসেন।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, গ্রেপ্তার করে ওই ছাগলটিকে পুলিশ জিপে করে থানায় নিয়ে গিয়েছিল। খবর পেয়ে ছাগলটির মালিক থানায় গিয়ে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। আর ছাগল যাতে বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক করেছে পুলিশ।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টির তীব্র সমালোচনা করেন।

তবে যে পুলিশ কর্মকর্তা ছাগলটিকে থানায় নিয়ে আসেন, তিনি স্বীকার করেছেন ছাগলটি মাস্ক না পরায় লকডাউন আইন লঙ্ঘন করা হয়েছে। তিনি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে অনেক মানুষ নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরান হবে না। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা।

মন্তব্যসমূহ