জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মার্কিন গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান



যুক্তরাষ্ট্রের সিআইএ'র কাছে গোপন তথ্য বিক্রির দায়ে রেজা আসগারি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, রেজা আসগারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। আট বছর আগে তিনি অবসরে যার। অবসরে যাওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করতে শুরু করেন। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত যেসব তথ্য ছিল তা অর্থের বিনিময় সিআইএ’র কাছে বিক্রি করে দেন। 

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি আরো জানান, ইরানের কুদস ফোর্সের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহকারী মুসাভি মাজদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। কারণ আদালতের পক্ষ থেকে আদেশ আসার পরও অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে শিগগিরি মুসাভি মাজদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। তার নাম তালিকাভুক্ত হয়েছে।

মন্তব্যসমূহ