সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

 সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারও প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ। তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে —‘ ধর্ম যার...

করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান



শেষ নিশ্বাস ত্যাগ করলেন করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান। আজ মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ডা. আইরিন জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। এর আগে সকাল ৮টায় তার মৃত্যুর খবর প্রকাশ পায়। পরে জানা যায় তিনি বেঁচে আছেন। তখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল তার।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রঞ্জন কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার তার অবস্থা কিছুটা ভালো ছিল। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল, যে কারণে তাকে মৃত ঘোষণা করা হয়নি। দুপুর পৌনে ২টার দিকে আইরিন জামানের মৃত্যু হয়েছে।’

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীও গণমাধ্যমে ডা. আইরিন জামানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আইরন কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম ডা. মইজ্জুল। তিনিও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

মন্তব্যসমূহ