হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চেংদুর মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে চীন




চীন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, চেংদু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এরইমধ্যে মার্কিন কনস্যুলেট ভবনের নিয়ন্ত্রণ চীনা কর্তৃপক্ষ নিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি অফিস থেকে জানানো হয়েছে, ২৭ জুলাই সকাল দশটায় চীনের অনুরোধে মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। এরপর চীনের সরকারি কর্মকর্তারা ভবনটির সামনের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও কন্সুলেট বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সোমবার সকালে তিনটি ট্রাক চেংদু র মার্কিন কনস্যুলেট ভবনের কাছে আসে এবং কয়েক ঘন্টা পর সেগুলো সেখানকার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। তার আগে মার্কিন কনস্যুলেট ভবন থেকে আমেরিকার পতাকা নামিয়ে নেয়া হয়।#

পার্সটুডে

মন্তব্যসমূহ