জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের ৩ সেনা নিহত



মনিপুরের চান্দাল জেলায় মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আসাম রাইফেলসের তিন সেনা নিহত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে। চান্দালে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে কোংটাল নামক জায়গায় এই হামলা হয়েছে।

চাকপিকারোং অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই তিন সেনা কংটালে নিজেদের ঘাঁটিতে ফেরার সময় গুলি ও আইইডি বোমার বিস্ফোরণে নিহত হন।

নিহতরা হলেন, হাবিলদার প্রণয় কালিতা, তার বাড়ি আসামেই। আর রাইফেলসম্যান মেথা কনিয়াক ও রতন সালামের বাড়ি নাগাল্যান্ড এবং মনিপুরে।

হামলার জন্য পিপলস লিবারেশন আর্মিকে দায়ী করছে ভারতের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

মন্তব্যসমূহ