জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চাষ করতে গিয়ে কাদায় মাখামাখি সালমান, ধন্যবাদ জানিয়েছেন চাষি ভাইদের



পানভেলে চাষের কাজে ব্যস্ত সালমান খান। সেখানেই কাদামাখা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন ক্লান্ত ভাইজান। করোনা সংকটে পানভেলের ফার্ম হাউজে নানাভাবে নিজেকে ব্যস্ত রাখছেন সালমান খান। আর সম্প্রতি মাঠে চাষবাস করতে দেখা গিয়েছিল ভাইজানকে। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়েছে, মার্চে লকডাউন শুরুর আগে থেকেই মহারাষ্ট্রের গ্রাম পানভেলে রয়েছেন সালমান। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই বলিউড সুপারস্টার, যেখানে কাদায় মাখামাখি অবস্থায় ধরা দিলেন তিনি। ক্লান্ত তারকা এদিন ঋণ স্বীকার করেছেন কৃষক ভাইদের।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সকল কৃষকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা’। ছবিতে স্লিভলেস টি-শার্ট এবং শর্টসে পাওয়া গেলো সালমান খানকে। রোদের মধ্যে মাঠে চাষের কাজ করতে করতে একটু দম নিতে বসেছেন ক্লান্ত সালমান। চাষের কাজ যে কতখানি কঠিন তা বুঝতে পেরেই চাষী ভাইদের প্রতি এই সম্মান জানিয়েছেন অভিনেতা।করোনা সংকটে পানভেল গ্রামের মানুষদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাইজান। মহারাষ্ট্রের রায়গড় জেলার এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আশেপাশের গ্রামে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে সালমান খানকে। গত রোববারই মাঠে ফসল কাটার একটি ছবি শেয়ার করে সালমান লিখেছিলেন, ‘দানে দানে পে লিখখা হ্যায় খানেওয়ালে কা নাম…জয় জওয়ান, জয় কিষাণ’।

এদিকে, লকডাউনের সময় পানভেলের ফার্ম হাউজে বসেই তিনটি গানের মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছেন সালমান। পিয়ার করোনা, তেরে বিনা এবং ভাই ভাই- এই গানগুলিও গেয়েছেন স্বয়ং সালমান খান। তেরে বিনা গানের ভিডিওতে সালমানকে রোম্যান্স করতে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্দিজের সঙ্গে।

বক্স অফিসে সালমানের পরবর্তী ছবি হতে চলেছে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। ভাইজানের এই ছবি শ্যুটিংয়ের আর মাত্র ১০-১২ দিনের কাজ বাকি আছে। যে কাজ শেষ করতে শীঘ্রই মুম্বাই ফিরবেন সালমান। এই অংশের শ্যুটিং প্রথমে বিদেশে হওয়ার কথা থাকলেও এখন স্টুডিওতেই কাজ সারা হবে। এরজন্য একটা গোটা স্টুডিও বুকিং করে ফেলেছেন ভাইজান। পরিচালক প্রভু দেবার এই ছবিতে ফের একবার দিশা পাটনির সঙ্গে দেখা যাবে সালমান খানকে।

মন্তব্যসমূহ