জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ায় ড্রোন হামলায় রাশিয়ার ৩ সেনা আহত




সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত তিন সেনা আহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আন-নূর জানিয়েছে, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই তিন সেনা আহত হয়।

হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে একই দিনে রুশ বাহিনীর ওপর দুই দফা হামলা হয়। কুর্দি আসাইয়েশ সিকিউরিটি ফোর্স জানিয়েছে, প্রথম হামলায় রাশিয়ার এক সেনা আহত হয়েছে। কুর্দি আসাইয়েশ হামলার জন্য তুরস্ককে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তুরস্কের একটি ড্রোন থেকে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে, মার্কিন বাহিনী সিরিয়ার হাসাকা প্রদেশে তাদের উপস্থিতি শক্তিশালী করার জন্য গতকাল ২৫ ট্রাক ভর্তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় আল-ইয়ারুবিয়া শহরের খারাব আল-জেইর সামরিক বিমানঘাঁটিতে এসব সামরিক সরঞ্জাম নেয়া হয়েছে। সেখান থেকে কুর্দি গেরিলাদেরকে পষ্ঠপোষকতা দেয় মার্কিন সেনারা।#

পার্সটুডে

মন্তব্যসমূহ