জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরান থেকে ২৫ বছর অপরিশোধিত তেল নেয়ার নিশ্চয়তা দিচ্ছে চীন



ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আগামী ২৫ বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে।

চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি ‌এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন এ মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছে। আগামী ছয় বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশ হবে যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা এক কোটি ১০ লাখ ব্যারেলে পৌঁছাবে।

চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে যার পরিমাণ ৫৫ লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থান থাকার কারণে এ অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।

ইরানের তাসনিম বার্তা সংস্থাকে সাফারি বলেন, তেহরানের সঙ্গে চীন যে দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি করতে চায় তার মূল কারণ হলো বেইজিংয়ের ওপর আমেরিকার চাপ। মার্কিন চাপের মুখে বেইজিং দিন দিন ইরানের ভেতর দিয়ে পশ্চিমমুখী সিল্ক রোড চালু করার চেষ্টা করছে। চীনের সঙ্গে চুক্তি হলে ইরান নানাভাবে লাভবান হবে বলেও সাফারি মন্তব্য করেন।#

পার্সটুডে

মন্তব্যসমূহ