তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভারতের কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান



বিরোধীয় কাশ্মীর সীমান্তে ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।


তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, রোববার ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টারটি কাশ্মীরের পানাডু সেক্টরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করা হয়। খবরে বলা হয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে ২০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করে ওই কোয়াডকপ্টারটি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, চলতি বছরে ভারতীয় অন্তত ১০টি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের দুটি অংশের একটি পাকিস্তান ও অপরটি ভারত নিয়ন্ত্রণ করে আসছে। এছাড়া ছোট একটি অঞ্চল চীনের দখলে রয়েছে।

১৯৪৭ সালে দেশ ভাগ থেকে বিরোধ চলে আসছে। প্রতিবেশী দেশ দুটি ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে। এর মধ্যে কাশ্মীর নিয়ে দুটি যুদ্ধ হয়।

জম্মু-কাশ্মীরের কয়েকটি গোষ্ঠী ভারতের শাসন থেকে মুক্ত হতে যুদ্ধ চালিয়ে আসছে; অথবা প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে একত্রীকরণ করতে চাচ্ছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুসারে ১৯৮৯ সাল থেকে সংঘাতে হাজার হাজার কাশ্মীরি নিহত হয়েছেন। এছাড়া নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ।

মন্তব্যসমূহ