তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঝুঁকি নিয়ে মাঝনদীতে দাঁড়িয়ে সেলফি! অল্পের জন্য রক্ষা দুই ছাত্রীর (ভিডিও)



সেলফির জন্য ঝুঁকিপূর্ণ কাজ এখন আর নতুন কিছু নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় ইনস্টাগ্রাম, ফেসবুকে লাইক-শেয়ারের লোভে কাণ্ডজ্ঞান হারিয়ে নিজের জীবন বিপন্ন করে সেলফি তুলতে যান কেউ কেউ। এমনই ঘটনা ঘটল ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে। 

করোনায় ভারতে শিথীল হয়েছে লকডাউন। অনেকদিন বাড়িতে বসে থেকে একঘেয়ে লাগায় নদীর ধারে বনভোজনের পরিকল্পনা করেন ছয় কলেজছাত্রী। পরিকল্পনামাফিক নদীর ধারে বনভোজন করতে যান তারা। আর সেই সময়েই খরস্রোতা নদীর মাঝে একটি পাথরে দাঁড়িয়ে একসঙ্গে সেলফি নেওয়ার ভাবনা মাথায় আসে দুই কলেজছাত্রীর। 

যেমন ভাবা তেমন কাজ, দুই জনেই চলে যান পাথরের উপর। কিন্তু সামান্য পরেই হঠাৎ পানির স্রোত বাড়তে শুরু করে নদীর। অল্প সময়েই ফুলে-ফেঁপে ওঠে। পাথর থেকে নামার তাই সাহস পাননি তরুণীরা। চেঁচিয়ে সাহায্য চান নদীর পাড়ে থাকা চার বন্ধুর কাছে। পরে তারাই পুলিশকে খবর দেন। 
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকার্যে নামেন ১২ জন পুলিশকর্মীদের একটি দল। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। তাদেরই তৎপরতায় উদ্ধার করা হয় দুই ছাত্রীকে।

মন্তব্যসমূহ