জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তেল চুরির অপরাধে কিশোর নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেফতার





লালমনিরহাটে তেল চুরির অপরাধে কিশোর নির্যাতনের ঘটনায় জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে চুরির অভিযোগে মমিনুল নামে এক কিশোরকে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় মঙ্গলবার মধ্যরাতেই আশরাফ আলী লাল নামের ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

মমিনুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এর আগে রাত দশটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। আশরাফ আলী লাল আদিতমারী উপজেলার কমলবাড়ি ইউনিয়নের মৃত আহমদ আলীর ছেলে।

এদিকে ভাইরাল হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরও দুই তিনজন কিশোরটিকে বারবার মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।

জানা যায়, পেশায় ব্যবসায়ী আশরাফ আলী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। শহরের মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচতলায় মঙ্গলবার সকালের দিকে নির্যাতনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবনের নিচে থাকা একটি ইজিবাইক থেকে তেলের একটি জারিকেন চুরির অপরাধে ওই কিশোরকে প্রথমে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেয়া হলে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাত দেড়টার সময়ে প্রধান অভিযুক্ত আশরাফ আলী লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় কিশোর মমিনুল ইসলাম (১৭) বাদি হয়ে আজ সদর থানায় মামলা দায়ের করেন। এতে আশরাফ আলী লালসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান সদর থানার ওসি মাহফুজ আলম।

সূত্র: যমুনা টিভি অনলাইন

মন্তব্যসমূহ