তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনায় মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ছাড়াল





বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসের প্রাণহানি ও আহতদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৮৩ জন। খবর বিবিসি ও আলজাজিরার।

প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৭ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার শতকরা ২১ ভাগ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫৪ হাজার ৫৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৪০ হাজার ৫৭৫ জন।

এর মধ্যে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

এর পরেই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। স্পেনে মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। ফ্রান্সে ১৯ হাজার ৭১৮ জন, জার্মানিতে ৪ হাজার ৬৪২ জন, ব্রিটেনে ১৬ হাজার ৬০, বেলজিয়ামে ৫ হাজার ৬৮৩, নেদারল্যান্ডসে ৩ হাজার ৬৮৪, চীনে ৪ হাজার ৬৩২, ইরানে ৫ হাজার ১১৮ জন।

এ ছাড়া তুরস্কে এক হাজার ৮৯০ জন, কানাডায় এক হাজার ৫০৯, সুইজারল্যান্ডে এক হাজার ৩৮১, সুইডেনে এক হাজার ৫৪০, ভারতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছে ৫৫৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছে ১০১ জন।

মন্তব্যসমূহ