জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় যুক্তরাষ্ট্রে ৩৮ দিনে মৃত্যু ৪০ হাজার ছাড়াল



করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে রোববার মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এই বৈশ্বিক মহামারীতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় মৃত্যুর সংখ্যায় এটাই সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ইউরোপীয় দেশ ইতালির অবস্থান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন হিসাব পাওয়া গেছে।


কোভিড-১৯ রোগে আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সাত লাখ ৪৪ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার নতুন করে ২৯ হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। গত তিন দিনের তুলনায় যেটা কম।

ব্যাপক ভ্রমণ বিধিনিষেধ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে বেকারত্ব সুবিধা পাওয়ার জন্য দুই কোটি ২০ লাখ মার্কিন নাগরিক আবেদন করেছেন। বিধিনিষিধে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে ইতোমধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অর্থনীতি সচল করে দেয়ার কথা বললেও ম্যারিল্যান্ড, ভার্জেনিয়া ও ওয়াশিংটনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।



মন্তব্যসমূহ