জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইতালিতে গত ২৪ ঘন্টায় আরও ৭৪৩ জনের মৃত্যু




করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের।


মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ। ফলে মহাদেশটির ইতালি, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।


এ পর্যন্ত স্পেনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০০ জনের। ফ্রান্সে প্রাণ গেছে  ৮৬০ জনের।

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৭০ হাজার মানুষ।

এদিকে কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজারে। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষ।

মন্তব্যসমূহ