তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনার উপসর্গ নিয়ে মিরপুরে একজনের মৃত্যু



নিউজ সুত্র:  কালের কণ্ঠ

রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগেরদিন একই এলাকায় এই ভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা যান।

রোববার মারা যাওয়া এই ব্যক্তি সন্দেহভাজন করোনা আক্রান্ত ছিলেন। তার রক্তের নমুনা আগেই পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে পাঠানো হয়েছিল।তবে ফলাফল এখনও পাওয়া যায়নি।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৭৬ বছর। শনিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি যে বাসায় থাকতেন ওই বাসার পাশেই এ ব্যক্তির বাসা।

এর আগে শনিবার উত্তর টোলারবাগের ওই এলাকায় করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি যে হাসপাতালে মারা যান বন্ধ রাখা হয়েছে সেটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। কোয়ারেন্টাইনে আছেন এর আইসিইউয়ের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা।

পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। কোয়ারেন্টাইনে থাকা পরিবারটির ওপর নজর রাখছে পুলিশ। মারা যাওয়া ওই ব্যক্তি নিজে বা তার পরিবারের কেউ সম্প্রতি বিদেশ থেকে আসা কারও সংস্পর্শে আসেননি।


মন্তব্যসমূহ