জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা ভাইরাস: কারণে লকডাউন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক



করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী করোনভাইরাস থেকে মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রেট জার্নাল এই তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সঙ্কটের প্রতিক্রিয়া হিসাবে শুক্রবার ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্ক শহরের জরুরি অবস্থার জোরদার করেছে। সেখানকার বাসিন্দা ও ব্যবসায়িদের উপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, এই এলাকার চল্লিশ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, রাজ্যের সকল কর্মীকে প্রয়োজনীয় সকল ধরণের সেবা দেওয়া হবে। প্রত্যেকে বাড়িতে নিরাপদে থাকুন এবং সরকারি আইন মানুন। যদি কেউ সরকারি আইন মেনে না চলেন তাহলে তাদের জরিমানা গুণতে হবে। 

তিনি জানান, অন্য অন্য রাজ্যের চেয়ে নিউইয়র্কের করোনা ভাইরাসে সংক্রমণে আক্রান্ত রয়েছে ৭ হাজার ১০২ জনের। নিউইয়র্ক শহরে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে  চাপ বাড়ছে।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে। গত ১৩ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৭০০ জন। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৪ হাজার ৩৩২ জনে।  মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে নিউ ইয়র্ক , ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়া। করোনাভাইরাসের প্রদুর্ভাব সবচেয়ে বেশি।


সূত্র:  দ্য ওয়াল স্ট্রেট জার্নাল 

মন্তব্যসমূহ